সাধারণ নাগরিকের জীবনে সংবিধানকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে বিচার প্রক্রিয়াকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে।

বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজতর করতে হবে: প্রধান বিচারপতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

ছবি সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সাধারণ নাগরিকের জীবনে সংবিধানকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে বিচার প্রক্রিয়াকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে। আদালতের কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ডিজিটালাইজেশন এখন আর বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তিকে একীভূত করার মাধ্যমে বিলম্ব কমাতে, স্বচ্ছতা বাড়াতে এবং মামলাকারীদের আরও নির্বিঘ্ন সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। এক্ষেত্র ইউএনডিপি অনুঘটক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে অনুষ্ঠিত হয় জুডিশিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

এর আগে সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় প্রধান বিচারপতির সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাত সদস্যর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এসময় প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ইউএনডিপি প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা জানিয়েছেন-দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানিয়েছেন, আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান বিচারপতি ছাড়াও সেমিনারে ইউএনডিপি প্রতিনিধিদল, বিভাগের জেলা ও দায়রা জজ, বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানিয়েছেন, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশালে সর্বশেষ এ আয়োজন।

সুত্র: আমার দেশ

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com