ঢাকা সেনানিবাসে স্থাপিত হলো অস্থায়ী কারাগার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সোমবার (১৩ অক্টোবর) কারা-১ শাখা প্রজ্ঞাপনটি গণমাধ্যমে প্রকাশ করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. হাফিজ আল আসাদ। এতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৫৪১(১) ও প্রিজনস অ্যাক্ট ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসের বাশার রোডের উত্তর পাশে অবস্থিত ‘এমইএস ভবন নং–৫৪’-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি কারাগার হিসেবে ব্যবহৃত হবে, তা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি।
তবে সম্প্রতি মানবতাবিরোধী অপরাধ মামলায় যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের এখানে রাখা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা জারির পর সেনাবাহিনী জানায়, ১৫ জন কর্মকর্তা হেফাজতে আছেন। তবে মোট ২৫ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ