জুলাই সনদে সই করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

ছবি সংগৃহীত

জুলাই সনদে সই করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

 

রাজনৈতিক সংকট নিরসন ও “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। বহুল প্রত্যাশিত এই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ সনদে সই করেন বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।

এই স্বাক্ষরের মধ্য দিয়ে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পেল, যা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও রাজনৈতিক পুনর্বিন্যাসে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

তবে ছাত্র-জনতার পক্ষ থেকে এর আগে সতর্ক করা হয়েছিল যে, “রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদে যদি পূর্ববর্তী সরকারের মনোনীত রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, তাহলে তা মেনে নেওয়া হবে না।”
এ কারণে রাষ্ট্রপতির এই স্বাক্ষর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কও উসকে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com