১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন

প্রথম পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটার ৭০,৬৬০ জন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

নির্বাচন কমিশন |ফাইল ছবি

দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (১৪,২৩৬ জন)। এরপর দক্ষিণ কোরিয়া, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা রয়েছে শীর্ষ তালিকায়।

সৌদি আরবসহ সাতটি দেশে ঠিকানা ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত ছিল, তবে ইসি জানিয়েছে—আজ থেকেই সেগুলো পুনরায় চালু করা হবে।

ইসি জানিয়েছে, ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের যেকোনো দেশ থেকেই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। শুরুতে অঞ্চলভিত্তিক সময়সীমা থাকলেও পরে তা তুলে নেওয়া হয়েছে।

বিদেশে প্রবাসী ভোটারের পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকায় অনুপস্থিত সরকারি কর্মচারীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPv)-ও চালু হয়েছে—যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দেবে।

অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বিদেশের মোবাইল নম্বর বাধ্যতামূলক এবং ব্যালট পাওয়ার জন্য ইংরেজিতে পূর্ণ ঠিকানা ও পোস্ট কোড সঠিকভাবে দেওয়া জরুরি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com