খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
আসন্ন শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়-মন্দির, গির্জা, প্যাগোডায় সংশ্লিষ্ট ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বস্তরের মানুষকে নিজেদের অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
সূত্র: বাসস
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ