হাদির ওপর হামলা: তিন উপদেষ্টাকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ডাকসু ভিপির

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালনকারী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর খুন করার উদ্দেশ্যে হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পুরন করা না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাক করতে হবে বলে হুশিয়ারী দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে  এই আল্টিমেডাম দেন ।

ডাকসুর পক্ষ থেকে তিন দফা দাবিতে যা বলা হয়,

১। ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সাথে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। একইসাথে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অর্গানকে (অঙ্গ সংস্থাকে) দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়। পাশাপাশি এই হামলাকে সমর্থন ও উসকানি দেয়া ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে সম্পূর্ণ বয়কটের আহ্বান জানানো হয়। এসব পদক্ষেপ দ্রুত দৃশ্যমান করার দাবি করে ডাকসু।

২। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর আহ্বান জানানো হয়। নিষিদ্ধ সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে বলা হয়, এ বিষয়ে সরকারের অবহেলা আর মেনে নেয়া হবে না।

৩। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে দেয়া রায় কার্যকরের দাবি জানানো হয়। একই সাথে গণহত্যাকারী ও অভিযুক্তদের আশ্রয় দেয়ার প্রতিবাদে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। অভিযুক্তদের ফেরত না দেয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও দাবি জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com