ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু হবে আজ সোমবার থেকে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ বিকেল সাড়ে ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন করবেন।
রোববার সংশোধিত এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সূত্র : বাসস
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ