মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।
আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে
জানা গেছে, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। আর ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন তিনি।
সুত্র: আমার দেশ।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ