১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষনা জামায়াতের আমিরের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ এএম

সংগৃহীত

জামায়াতে  ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার বেলা ১১ টার সময় বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারনা কালে এ কথা বলেন তিনি।

 

জামায়াতের আমির বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দয়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ  ইসলামকে এই  এলাকায় প্রার্থী করেছি।  ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগনের রায় দিলে আপনারা অবশ্যই নাহিদ ইসলামকে পরবর্তী সরকারে মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত, কাধে কাধ মিলিয়ে  একসাথে কাজ করবো ।

 

এই নাহিদ ইসলামরা আগামী দিনের বাংলাদেশ নামের জাহাজের ক্যাপ্টেন হিসেবে কাজ করবে। আর আমরা পিছনের সিটে যাত্রী হিসাবে থাকবো। আমরা বিশ্বাস করি এরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com