ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের নবম মুকুট ভারতের মাথায়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ এএম
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল শেষ হলো ভারতীয়দের উল্লাসে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলল ভারত।
প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৪৬ রান। ভারতের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান দল। কুলদীপ যাদব একাই শিকার করেন ৪ উইকেট। জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেলও বল হাতে আলো ছড়ান।
টার্গেট তাড়া করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ২০ রানে হারায় ৩ উইকেট। কিন্তু সেই ধাক্কা সামলে নেন তরুণ ব্যাটার তিলক বর্মা। একপ্রান্ত আগলে রেখে খেলেন ম্যাচজয়ী ৬৯ রানের অপরাজিত ইনিংস।
শেষ মুহূর্তে যখন জয় নিশ্চিত হয়, তখন গোটা স্টেডিয়াম যেন ভারতীয় সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে। জাতীয় পতাকা হাতে খেলোয়াড়দের দৌড়, গ্যালারিতে নাচ-গান— সব মিলিয়ে রঙিন উৎসবে মেতে ওঠে ভারতীয় শিবির।
সংক্ষিপ্ত ফলাফল
-
পাকিস্তান: ১৪৬ (১৯.১ ওভারে অলআউট)
-
ভারত: ১৪৭/৫ (তিলক বর্মা ৬৯*, জয় ৫ উইকেটে)
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ