জুলাই গণঅভ্যুত্থান
স্থানীয় সরকার নিয়ে বিএনপির ক্ষমতার অপব্যবহার: আসিফ মাহমুদ সজীব
বাংলাদেশে আমরা এখন এক গভীর রাজনৈতিক ভণ্ডামির সময় অতিক্রম করছি। যে দল গণতন্ত্রের বুলি আউড়িয়ে ক্ষমতায় এসেছে, সেই দলই আজ স্থানীয় সরকারব্যবস্থাকে জনগণের হাত থেকে সরিয়ে নিয়োগনির্ভর নিয়ন্ত্রণের পথে নিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানুষ যে স্বপ্ন দেখেছিল, বাস্তবে আজ সেই স্বপ্নের বিপরীত এক রাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
জুলাই গণঅভ্যুত্থানের ১১৪ জনের ডিএনএ রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। এ সংক্রান্ত প্রতিবেদন আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় হস্তান্তর করা হয়েছে।
জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে খুন করার উদ্দেশ্যে হামলা করে দূর্বৃত্তরা । হাদির খুনিরা ইন্ডিয়ায় পালিয়ে গেছে খুব সহজেই। যার প্রেক্ষিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন ঘোষণা করে জুলাই ঐক্যে পরিষদ।
হাদির ওপর হামলা: তিন উপদেষ্টাকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ডাকসু ভিপির
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালনকারী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর খুন করার উদ্দেশ্যে হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পুরন করা না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাক করতে হবে বলে হুশিয়ারী দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই আল্টিমেডাম দেন ।
পূর্বাচল প্লট কেলেঙ্কারি: হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ, রায় আজ
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় আজ সোমবার রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সনদকে ফাউন্ডেশন কোর্সের মান ধরছে সিঙ্গাপুর
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘প্রাচ্যের অক্সফোর্ড’ সুপরিচিত। শতবর্ষী এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া শামসুল ইসলাম (ছদ্মনাম) সম্প্রতি সিঙ্গাপুরে এমপ্লয়মেন্ট পাস নবায়নের আবেদন করেছিলেন। তিনি দেশটির একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পেশাজীবীদের এমপ্লয়মেন্ট পাসের জন্য সিঙ্গাপুরে ৪০ নম্বর নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে ১০ নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতায়। চলতি বছর থেকে প্রার্থীদের শিক্ষাগত সনদ নির্ধারিত সংস্থা দ্বারা মূল্যায়নের উদ্যোগ নিয়েছে দেশটি।