বাংলাদেশ বার্তা টুডে
নির্বাচন ডাকাতি আর কেউ যেন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশন।
বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়- সে জন্যই এবারের গণভোট: অধ্যাপক আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোট।
বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার
দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে।
ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক
সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে মিছিল এবং দেশটির নতুন আইনসভার শপথ গ্রহণ অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান কভার করার সময় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্যেই গুম করা হয়েছিল, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন
এখনো অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন, ‘গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে। গুমের শিকার ব্যক্তিদের অনেকের সাথে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরও ভিক্টিমের খোঁজ পাওয়া যায় যারা আমাদের সাথে যোগাযোগ করেননি, আমাদের সম্পর্কে জানেন না কিংবা অন্য দেশে চলে গেছেন। এমন অনেকেই আছে যাদের সাথে আমরা নিজ থেকে যোগাযোগ করলেও তারা অনরেকর্ড কথা বলতে রাজি হননি।’
গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।
ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হওয়ার নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট
ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার শনিবার আদেশ দিয়েছে যে নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করতে হবে, যাকে শনিবার ভোরে মার্কিন বাহিনীর অভিযানে আটক করা হয়েছিল।
কে এই নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদে ভেনেজুয়েলার কূটনৈতিক কর্পোরেশনের সদস্যদের সাথে এক বৈঠকে বক্তব্য রাখছেন।
বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দিলো কলকাতা নাইট রাইডার্স
মোস্তাফিজকে বাদ দিলো কলকাতা নাইট রাইডার্স । বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। তবে বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তাপের আঁচ এবার লাগল আইপিএলে। যার জেরে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কে আটক করেছে মার্কিন সেনা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করেন।
তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকালে এ তথ্য জানা গেছে।
বছরের শুরুতে ডলারের বিপরীতে বড় পতন ভারতীয় রুপি’র
ভারতীয় রুপি ২০২৬ সালকে সামান্য পতনের সাথে স্বাগত জানিয়েছে, কর্পোরেটদের কাছ থেকে ডলারের চাহিদার চাপে, অন্যদিকে নতুন বছরের প্রথম লেনদেনে ভলিউমের হ্রাস বড় ধরনের ওঠানামাকে বাধাগ্রস্ত করেছে, ব্যবসায়ীদের মতে।
ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশনে তীব্র নিন্দা জানিয়েছে: জামায়েতে আমীর
গতকাল কিছু মিডিয়া জামায়াত আমীরের ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। যার প্রেক্ষিতে সোস্যালমিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনা শুরু হয় । জামায়াতের আমির এ হেন সংবাদ প্রচারে ক্ষুদ্ধ হন ও তীব্র নিন্দা প্রকাশ করেন এবং রয়টার্স–কে দেওয়া ওনার সেই সাক্ষাৎকারে কি বলেছেন তা ওনার ভেরিফাইড ফেসবুক পোষ্টে পরিষ্কার করে বলেছেন।এবং ভবিষৎতে এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য সাংবাদিক সমাজকে আহবান জানান।
মায়ের পথচলার শেষ থেকেই এগিয়ে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন, একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।