দুদক
পূর্বাচলে সরকারি জমি বরাদ্দ–জালিয়াতি: শেখ হাসিনা, জয় ও পুতুলসহ ৪৭ জনের রায়ের দিন আজ
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে মোট ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা তিন পৃথক মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বেলা ১১টায় রায় ঘোষণা করবেন।
ডিবি হারুন ও বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা এবং তাদের কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাত সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তদন্তে তাদের নামে থাকা স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তরের আশঙ্কা থাকায় ক্রোকের আবেদন করা হয়।
দেশ-বিদেশে ৫৭ হাজার ২৫৭ কোটি টাকার সম্পদ জব্দ: সমকাল
এই প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং দেশের ১০ ব্যবসায়ী গ্রুপের এই সম্পদ জব্দের কথা বলা হয়েছে। এ সংক্রান্ত খবর অন্যান্য পত্রিকাও আজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। জব্দকৃত ৫৭ হাজার ২৫৭ কোটি টাকার সম্পদের মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থ রয়েছে ১০ হাজার ৪৫২ কোটি টাকা। দেশে জব্দ হয়েছে ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা।
শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলার রায় নভেম্বরে হতে পারে: দুদক চেয়ারম্যান
দুদক চেয়ারম্যান বলেন, গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলমান মামলার কয়েকটির রায় আগামী নভেম্বরের মধ্যে হতে পারে। দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করতে টিআইবির সঙ্গে এই সমঝোতা।